স্কুল ও মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় হতাশ চাকুরি প্রার্থীরা

দীর্ঘ  বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও চলছে  ধীর গতিতে । 2015 সালের 16 আগস্ট আপার প্রাইমারি টেট পরীক্ষা হয় । তার একবছর পর 2016 সালের 14 সেপ্টেম্বর টেটের ফল প্রকাশ করে কমিশন, আবার একবছর  হতে যায় কিন্তু এগোয়নি নিয়োগ  প্রক্রিয়া । হতাশ পরীক্ষার্থীরা, কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কমিশন এখনও সুনির্দিষ্ট করে জানায়নি ।

2016 সালের 27 নভেম্বর ও 04 ডিসেম্বর তারিখে SLST IX X, XI XII পরীক্ষা হলেও ফল প্রকাশ হয় ছয় মাস পর ।  ফল প্রকাশ হলেও নিয়োগ প্রক্রিয়া কাজ  চলছে ধীর গতিতে । শুধু ভ্যারিফিকেশন করতে একমাস বা তার বেশি সময় লাগছে ।  XI XII এর   PHASE 1 ভ্যারিফিকেশন এক  আগে শেষ হলেও  হয় নি PHASE 2 RESULTS, কবে হবে তাদের ভ্যারিফিকেশন সর্ব শেষ ইন্টারভিউ, নিয়োগ কবে হবে আরও কত অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের সঠিক   নেই কারোর কাছে ।
SLST IX X PHASE 1 ভ্যারিফিকেশন চলছে  ধীর গতিতে, পরবর্তী  প্রক্রিয়া এরকম  ভাবে চললে নিয়োগ  প্রক্রিয়া কবে   শেষ হবে চিন্তিত পরীক্ষার্থীরা ।
কমিশন আপার প্রাইমারির নিয়োগ  যে কারণে বিলম্বিত করছে তাতে কতটুকু সুফল পাওয়া যাবে এখনও পরিষ্কার নয় ।নবম দশম, একাদশ  শ্রেণির নিয়োগের পর আপার প্রাইমারি  নিয়োগ কমিশন জানিয়েছে তাহলে কেন দ্রুত SLST  নিয়োগ  শেষ করছে না কমিশন?
নন টিচিং স্টাফ নিয়োগের ফল প্রকাশ হলেও শুরূ হয়নি পরবর্তী প্রক্রিয়া ।
শুধু আশার জাল  চলেছে এই   প্রজন্মের এস এস পরীক্ষার্থীরা । বয়স কারোর থেমে  নেই, কেউ আবার বয়সের  আঙিনায় । আর নিয়োগে   প্রচ্ছন্ন কথাটা বাদ দিলাম ।
আর পরবর্তী এস এস সি কবে হবে? যারা এবার পাশ করতে পারল না বা  যারা নতুন বিএড করেছে আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে?  না কমিশন সাধারণ পরীক্ষার্থীদের জন্য সব কিছু     তাড়াতাড়ি করে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করবে?
 কিন্তু সাধারণ পরীক্ষার্থীরা ক্রমশ কমিশনের উপরে হতাশ, কমিশন  যে ভাবে কিসের দোহাই দিয়ে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত  করছে তাতে সরকার ও কমিশনের শিক্ষক শিক্ষিকা নিয়োগের সদিচ্ছা কতটুকু পরিস্কার  বোঝা যায় ।
  স্কুল সার্ভিস কমিশনের মতই রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আর একটি কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন  অবস্থা   আশঙ্কাজনক, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায়  পাশ করেও  শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়া ।
অপর দিকে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা সংকটে ছাত্রছাত্রীদের পড়াশুনা বন্ধ হতে চলেছে ।
ভ্রুক্ষেপ নেই কারোর ।

Comments

Popular posts from this blog

UPPER PRIMARY +SLST INTERVIEW প্রস্তুতি কি ভাবে নেবেন?