UPPER PRIMARY +SLST INTERVIEW প্রস্তুতি কি ভাবে নেবেন?

SSC
Interview tips
১. বসে পা না দুলিয়ে যারা ইন্টার্ভিউ  নেন তাদেরই body language এ উত্তর দেবে।
২. হাসিমুখে উত্তর দেবে।
৩. একটা উত্তর দেওয়ার সময় স্ট্যান্ডফ্যানের মতো করে ইন্টার্ভিউ বোর্ড এর সব সদস্য/সদস্যাদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে উত্তর দেবে।
৪. স্পস্ট উচ্চারনে অতি দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়ার চেস্টা করবে।
৫. যেটা অর্ধেক জানো সেটা আর ও দ্রুত উত্তর দেবে -Convince করতে না পারলে  confuse করবে।
৬. বেরোনোর আগে ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে সবার দিকে তাকাতে তাকাতে সবাইকে আলাদাভাবে  ধন্যবাদ  জানিয়ে আসবে।
৭. আর একটা কথা যাই করো না সাব্জেক্ট এর প্রশ্নের উত্তর ভালো করে দিতেই হবে।
৮. "শ্রী"( ছি:রি) প্রকল্প ও RTE & NPE একটু দেখে যাবে।
৯. শিখন, শিক্ষন, তোমার সাব্জেক্ট  পড়ানোর সবথেকে ভালো মেথড, Re-inforcement ,shaping ,Piaget দেখে যাবে।    B.Ed কলেজ এর প্রফেসর থাকলে এগুলো জিজ্ঞেস করবেনই।
১০. এখন কি কর?  এতদিন কি করছিলে?  এতদিনেও কোন চাকরী  পেলে না?  এটা ছাড়া কি আর কোন চাকরী ছিল না যে এটার জন্যই অপেক্ষা করতে হল না অন্য কোন কিছুই পেলে না?  এই প্রশ্নগুলো ভালোকরে tackle করতে হবে।
১১. ৯-১০ এর জন্য পর্ষদের এবং ১১-১২ এর জন্য কাউন্সিল এর সিলেবাস ও চ্যাপ্টারগুলোর জ্ঞান টনটনে
থাকা চাই।
১২. সবাই ভালোভাবে  প্রিপারেশন শুরু করে দাও,  যেহেতু ইন্টার্ভিউতে ১০ নম্বর আছে তাই ৭১-৭২-৭৩-৭৪ স্কোরগুলির ওলটপালট  হওয়াটাই স্বাভাবিক। কেউ কিছু না পারলে ৪(চার) পারলে ৯.৯ ও পেতে পার।

Comments

Post a Comment

Popular posts from this blog