Breaking News স্কুল সার্ভিস কমিশনের একাধিক নিয়োগ ফল প্রকাশ এই মাসেই - বিস্তারিত পড়ুন

কমিশনের এক সুত্র থেকে জানা গেছে আগামী সোমবার সন্ধ্যায় নবম দশম শ্রেণির প্যানেল প্রকাশিত হবে।
আসন্ন পঞ্চায়েত ভোটের আগে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে চাই রাজ্য সরকার । দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকাই লক্ষ লক্ষ ছেলে মেয়ে যেমন হতাশ সরকারের উপর তেমনি স্কুল গুলি বন্ধের মুখে ।
সরকারের যুক্তি আইন জটিলতা কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে কিন্তু সাধারণ পরীক্ষার্থীরা সেই যুক্তি মানতে নারাজ, তাদের যুক্তি সরকার ইচ্ছা করেই নিয়োগ করছে না বা সরকারের সদিচ্ছা অভাব আছে ।
সেই জন্য আসন্ন পঞ্চায়েত ভোটের আগে শিক্ষা মহলে যাতে বিরূপ প্রতিক্রিয়া না পড়ে সরকার ও কমিশন এই মাসেই অনেক রেজাল্ট প্রকাশ করতে পারে ।
সূত্রের খবর বলছে আগামী সপ্তাহে সোমবার নবম দশম শ্রেণির প্যানেল প্রকাশিত হবে এবং তার পরের সপ্তাহে প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের ফল প্রকাশ হবে । এই মাসের শেষ সপ্তাহ থেকে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ইন্টারভিউ শুরু হবে। 18ই মার্চ উচ্চ আদালতের কাজ শুরু হলে কমিশন আপার প্রাইমারি ফল প্রকাশ নিয়ে কোর্টের দ্বারস্থ হবে, খবর অনুযায়ী একটা শুনানি বাকি আছে তারপর রায় দেবে আদালত, সরকার ও কমিশন বিশেষ উদ্যোগ নিয়েছে যে এই মাসেই বা তাড়াতাড়ি আপার প্রাইমারি ফল প্রকাশ করে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে এবং সরকারের এই উদ্যোগে আশা বাদী লক্ষ লক্ষ পরীক্ষার্থী ।

Comments

Popular posts from this blog

UPPER PRIMARY +SLST INTERVIEW প্রস্তুতি কি ভাবে নেবেন?